Header Premium (728×90)

Categories: জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রাজ্যসভায় এড়িয়ে গেলেন ভারতীয় মন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নের জন্য ভারত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সে বিষয়ে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিরোধী দলীয় সদস্য রাজীব কুমারের তিনটি প্রশ্নের উত্তর দিলেও, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন সংক্রান্ত প্রশ্নটির কোনো লিখিত জবাব তিনি দেননি।

পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক প্রধান ও তৃণমূল কংগ্রেসের সদস্য রাজীব কুমার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চারটি সুনির্দিষ্ট প্রশ্ন করেছিলেন। এর মধ্যে ছিল ভারত-বাংলাদেশের সংযুক্তি, ভিসা প্রক্রিয়া এবং সম্পর্কের উন্নয়নের বিষয়টি। তিনি জানতে চেয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নের জন্য বর্তমান সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া তিনি বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) উদ্যোগের বিকল্প হিসেবে বাংলাদেশের সড়ক নেটওয়ার্ক ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের পণ্য পরিবহনের বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

রাজ্যসভায় দেওয়া লিখিত উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত সংযুক্তির প্রকল্পগুলো এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যে সড়ক ও রেল-সংযোগের উন্নয়ন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ভিসা সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি ভিসা আবেদন পৃথকভাবে যাচাই করা হয় এবং আবেদনকারীর দেওয়া নথিপত্র ও প্রয়োজনে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রক্রিয়ার সময় নির্ধারণ করা হয়। তবে চিকিৎসা ভিসার আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে আবেদন জমা দেওয়ার পর সাধারণত পাঁচ থেকে ছয় কর্মদিবসের মধ্যে তা নিষ্পত্তি করা হয়। ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) আবেদনকারীদের তথ্য ও দিকনির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে এবং কোনো প্রক্রিয়াগত জটিলতা দেখা দিলে তা সমাধানের ব্যবস্থাও নেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের…

6 minutes ago

কুমিল্লায় পুলিশের রাতভর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪

কুমিল্লার ১৮টি থানায় একযোগে রাতভর কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা…

17 minutes ago

ঘনীভূত গভীর নিম্নচাপ, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত…

19 minutes ago

তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি

বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরেছে ইতালি। গ্রুপ ‘এ’-এর ম্যাচে তুরস্ককে…

25 minutes ago

টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে…

32 minutes ago

ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার

ব্যবসায়ীদের জন্য প্রতি তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল…

39 minutes ago

This website uses cookies.