Header Premium (728×90)

মধ্যপ্রদেশের খনিতে মিলল ১৭.৯৬ ক্যারেটের হীরা, ভাগ্য ফিরল সাত শ্রমিকের

ভাগ্যের চাকা কখন কীভাবে ঘুরে যায়, তার এক অনন্য নজির তৈরি হলো ভারতের মধ্যপ্রদেশের পান্নায়। দীর্ঘদিনের দারিদ্র্য আর অভাবের সংসার পেছনে ফেলে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন সাতজন শ্রমিক। পরিত্যক্ত এক খনিতে মাটি খুঁড়তে গিয়ে তাদের হাতে উঠে এসেছে ১৭.৯৬ ক্যারেটের এক বিশালাকার ও বহুমূল্য হীরা। বিশেষজ্ঞদের মতে, হীরাটির বর্তমান বাজারমূল্য অন্তত ৫০ লাখ ভারতীয় রুপি, তবে নিলামে এর দাম কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অখিলেশ পালসহ সাত শ্রমিক দুই বছর আগে পান্নার সারোখা গ্রামে একটি খনি ইজারা নিয়েছিলেন। সাধারণত ধনী ব্যবসায়ীরা জমি ইজারা নিয়ে শ্রমিক নিয়োগ করেন, ফলে হীরা মিললেও তার সুফল শ্রমিকরা পান না। তবে এবার ইজারা তাদের নিজেদের নামে থাকায় ভাগ্য তাদের সহায় হয়েছে। কোনো মূল্যবান পাথর না পাওয়ায় খনিটি এক বছর বন্ধ ছিল। সম্প্রতি বৃষ্টির সময় অখিলেশ পুরোনো খনিটি পর্যবেক্ষণে গেলে তার চোখে পড়ে চকচক করা ওই হীরাটি।

বর্তমানে হীরাটি সরকারি সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। নিয়ম অনুযায়ী, সরকারি কর ও রয়্যালটির অংশ বাদ দিয়ে বাকি অর্থ ওই সাত শ্রমিক পাবেন। আগামী অক্টোবর মাসে সরকারি উদ্যোগে হীরাটি নিলামে তোলা হবে। হীরা পাওয়ার আগে এই শ্রমিকদের মধ্যে অন্তত তিনজনের বিয়ের পরিকল্পনা টাকার অভাবে আটকে ছিল। এখন হীরা বিক্রির লভ্যাংশ পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তারা, যার মাধ্যমে নিজেদের জীবনের অন্ধকার ঘুচিয়ে সব স্বপ্ন পূরণ করতে চান।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, উদ্ধার হওয়া হীরাটি অত্যন্ত উচ্চমানের এবং বিশ্বজুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। যে স্থানে এই হীরা পাওয়া গেছে, সেখানে আরও মূল্যবান পাথর থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। নিয়মিত অনুসন্ধান চালানো হলে ভবিষ্যতে ওই অঞ্চলের ভাগ্য পরিবর্তনেরও সম্ভাবনা দেখছেন তারা।

নিয়ম অনুযায়ী, সরকারি কর এবং রয়্যালটির অংশটুকু বাদ দিয়ে বাকি সমস্ত অর্থই পাবেন ওই ৭ জন শ্রমিক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-কুমিরা অংশে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বার আউলিয়া হাইওয়ে থানা। বর্তমানে…

2 minutes ago

বিশ্বে প্রতি আটটি ক্যান্সারের একটি সংক্রমণের কারণে হচ্ছে

নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতি আটটি ক্যান্সারের একটির পেছনে দায়ী সংক্রমণ। এর মধ্যে…

5 minutes ago

সাভারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও শিখো

সাভারের ফ্যান্টাসি কিংডমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা উৎসবে মেতেছে…

13 minutes ago

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের এক জনাকীর্ণ বাজারে জান্তার বিমান বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন…

32 minutes ago

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা

কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে নতুন করে বড় ধরনের অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা…

38 minutes ago

হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই

বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধি হিসেবে হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ। বাংলাদেশেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। হার্ট সুস্থ রাখতে…

42 minutes ago

This website uses cookies.