খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, কেবল শাস্তির বিধান দিয়ে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নের লক্ষ্যে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে নিরুৎসাহিত করতে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। অপরাধ নিয়ন্ত্রণে বর্তমানে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইলের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় তিনি অপরাধ দমনে গণমাধ্যম প্রতিনিধিদের লেখনীর মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির গুরুত্ব তুলে ধরেন। মাদক সংক্রান্ত অপরাধের বিষয়ে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, মাদক কারবার বা এর সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে পরিচয় নির্বিশেষে প্রত্যেকের বিরুদ্ধেই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান সময়ের অপরাধের ভিন্নধর্মী ও নিত্যনতুন কৌশলের কথা উল্লেখ করে ডিআইজি বলেন, গতানুগতিক পুলিশিং দিয়ে আধুনিক অপরাধ নিয়ন্ত্রণ করা এখন দুরূহ হয়ে পড়েছে। জনসাধারণের কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশকে প্রযুক্তি নির্ভর কার্যক্রমে আরও বেশি মনোযোগী হতে হবে। সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে…
ব্যবসায়ীদের জন্য প্রতি তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল…
টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। র্যাঙ্কিংয়ে…
উয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বদলি হিসেবে নামা মাইকেল ওলিসের ৮৮…
রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের পর সীমিত পরিসরে আবারও স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম…
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং মিরপুরের…
This website uses cookies.