এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই অভিনন্দন বার্তা প্রদান করে। একই সঙ্গে, এবারের পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সংগঠনটি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে উল্লেখ করা হয়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
তরুণ প্রজন্মের উদ্দেশে ছাত্রদলের বার্তায় বলা হয়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো দেশীয় ও আধিপত্যবাদী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তরুণদের ভূমিকা রাখতে হবে। এছাড়া তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তাটি দিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই শতাব্দীরও বেশি সময় পর প্রথম কোনো নারী কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর হতে…
পরিচয় বদলে ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবি পার্টি। দলটির পক্ষ…
পাবনার চাটমোহরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়া 'ভূত আতঙ্ক' দূর…
ব্যাংক খাতে সামগ্রিকভাবে নতুন ঋণ বিতরণ কমেছে। নির্মাণ ও পরিবহন খাতে ঋণের স্থিতি কমলেও ভোক্তা…
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিমান ও ড্রোন হামলা তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার দুই…
This website uses cookies.