Header Premium (728×90)

শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও পুনরায় তাগিদ দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে। এছাড়া শহীদ ওসমান হাদি হত্যায় জড়িতদের ফিরিয়ে আনার বিষয়েও ভারতের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো…

11 minutes ago

এসএসসিতে প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল, দুই দশকে সর্বনিম্ন ফল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। মানবিক বিভাগের…

24 minutes ago

এসএসসি উত্তীর্ণদের শুভেচ্ছা জানাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে…

56 minutes ago

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কারের ধাক্কা, সহকারী জজ নিহত

জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ…

1 hour ago

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আগামীকাল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকা…

1 hour ago

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ শিক্ষার্থীর…

1 hour ago

This website uses cookies.