ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. রমজান মিয়া ওই এলাকারই বাসিন্দা জজ মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম জানান, গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই রমজান নিখোঁজ ছিলেন। শনিবার সকালে স্থানীয়রা ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওসি মোহাম্মদ মাসুদ আলম ধারণা করছেন, রমজানকে গলা কেটে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ডোবায় ফেলে রেখে গেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…
রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…
বাংলাদেশে বর্তমানে ১,৪১৫টি নদ-নদী থাকলেও অধিকাংশের স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি হারিয়ে গেছে। দখল, দূষণ ও…
দিনাজপুরের খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার…
This website uses cookies.