Header Premium (728×90)

Categories: জাতীয়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ছে, বিটিভিতে ফরেনসিক অডিট

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য আর্থিক বরাদ্দ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। চলতি অথবা আগামী অর্থবছরের মধ্যেই এই বর্ধিত বরাদ্দ কার্যকর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও শক্তিশালী, আধুনিক ও দর্শকবান্ধব করার পরিকল্পনার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বেতারের এফএম সম্প্রচার জোরদার করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিটিভির আধুনিকায়নের অংশ হিসেবে একটি ফরেনসিক অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে এই অডিট কার্যক্রম শুরু হতে পারে। অডিট থেকে প্রাপ্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিটিভির ডিজিটালাইজেশনসহ অন্যান্য আধুনিক ও আকর্ষণীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালুরঘাট বেতার কেন্দ্রের ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই কেন্দ্রটি আমাদের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৭১ সালে এই কেন্দ্র থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এই স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

অপতথ্য ও ভুল তথ্যের (মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন) বিস্তার রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, জনগণকে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তথ্য, তা সহজে শনাক্ত করার জন্য বিভিন্ন ডিজিটাল টুলস ও সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে তথ্য যাচাই করে জনগণকে সঠিক বিষয়টি জানানো হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কালুরঘাট বেতার কেন্দ্রের পরিচালক শাহীন আক্তার এবং চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

পাবনায় পুলিশের কাছ থেকে গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনতাই

পাবনার বেড়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করলেও স্থানীয়দের ধস্তাধস্তিতে…

2 minutes ago

বিএম কলেজের মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ

খেলার মাঠ সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও একাধিকবার আশ্বাস পাওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি না…

8 minutes ago

শেখ হাসিনাকে ভারতে বসে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য দেওয়ার বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে কড়া…

15 minutes ago

জামায়াতের প্রদর্শনীতে উঠে এলো ছাত্রদল নেতা আবিদের জুলাইয়ের ভূমিকা

রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানে…

22 minutes ago

সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।…

40 minutes ago

সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজার্ভারে বিরল বিষধর ও বিষাক্ত সাপের দেখা

সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজার্ভারে ব্লু-নেকড কিলব্যাক প্রজাতির একটি বিরল সাপ দেখা গেছে। সাপটি বিষধর ও বিষাক্ত…

45 minutes ago

This website uses cookies.