পাবনার বেড়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করলেও শেষ পর্যন্ত তাকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ছিনিয়ে নেওয়া ওই যুবলীগ নেতার নাম সোহেল রানা। তিনি বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আইনুল হকের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোহেল রানা বেড়া পৌর যুবলীগের একজন সক্রিয় কর্মী এবং পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে একটি দল কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় একদল লোক পুলিশের গতিরোধ করে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হলে সেই সুযোগে জনতা জোরপূর্বক সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু স্থানীয়রা একত্রিত হয়ে সরকারি কাজে বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেয়। ওসি আরও বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সরকারি কাজে বাধা এবং আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ার…
২০২৬ সালের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত…
চলতি বছরের অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য…
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)…
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিমানবন্দরে প্রবাসীদের প্রতি অবহেলা বা হয়রানি…
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ…
This website uses cookies.