Header Premium (728×90)

Categories: শিক্ষা

বিএম কলেজের মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাণিজ্য ভবন মাঠে কচু গাছের চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৮ আগস্ট) বিকেলে কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে থাকলেও কলেজ প্রশাসন মাঠ সংস্কার কিংবা নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

শিক্ষার্থীরা জানান, শত বছরের বেশি পুরোনো এই কলেজে একসময় নিয়মিত খেলাধুলার আয়োজন হলেও বর্তমানে সেই পরিবেশ অনেকটাই অনুপস্থিত। তাদের দাবি, ২০২৩ সালের পর বাণিজ্য ভবন মাঠে আর কোনো খেলার আয়োজন হয়নি। ২০২৬ সালেও মাঠ সংস্কার ও ক্রীড়া কার্যক্রম চালুর দৃশ্যমান উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শিক্ষার্থীরা জানান, মাঠ সংস্কার, খেলাধুলা চালু, কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। ২০২৫ সালে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনের পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে মাঠ সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পার হলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের। চলতি বছরের মে মাসে ফি নেওয়ার বিপরীতে যথাযথ সেবা নিশ্চিত করা ও আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট আয়োজনসহ ১০ দফা দাবি জানানো হলে কলেজ প্রশাসন একটি কমিটি গঠন করে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, কমিটির একাধিক সভা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ফলাফল দেখা যায়নি। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত সেটিও মাঠে গড়ায়নি।

এদিকে খেলাধুলার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফি নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর খেলাধুলার ফি বাবদ বছরে ৯০ টাকা করে প্রায় ২৭ লাখ টাকা আদায় করা হয়। অথচ দীর্ঘদিন ধরে মাঠে নিয়মিত কোনো ক্রীড়া কার্যক্রম নেই। হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবির সিকদার বলেন, ২০২৩ সালের পর কলেজে আর কোনো খেলার আয়োজন হয়নি। অথচ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর ফি বাবদ বছরে প্রায় ২৭ লাখ টাকা নেওয়া হচ্ছে। তাহলে এত টাকা নেওয়ার পরও খেলাধুলা বন্ধ কেন? আমরা দ্রুত মাঠ ভরাট ও সংস্কার করে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আয়োজনের দাবি জানাচ্ছি।

তবে মাঠ সংস্কারে বিলম্বের কারণ হিসেবে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলাম। তিনি বলেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছিলাম। আগে মাঠের চারপাশে রাস্তা ছিল না। এখন রাস্তা হওয়ায় বৃষ্টির পানি মাঠে জমে যাচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেছি। ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় এ সমস্যা হচ্ছে। এ বিষয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। পানি কমে গেলে খেলার আয়োজন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

টেকনাফের নাফ নদ থেকে ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র…

27 seconds ago

হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়বে সরকার: মৎস্যমন্ত্রী

দেশের হাওর ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী…

8 minutes ago

ঝালকাঠিতে বিএনপি নেতাদের ফেসবুক যুদ্ধে উত্তপ্ত স্থানীয় রাজনীতি

ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেনের পাল্টাপাল্টি ফেসবুক…

15 minutes ago

কাল কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল রোববার প্রধানমন্ত্রী কক্সবাজার ও চট্টগ্রাম সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্র…

23 minutes ago

আইনের শাসন ও ক্ষমতার ভারসাম্য ছাড়া জুলাইয়ের স্বপ্ন পূরণ হবে না: মান্না

শাহবাগে নাগরিক ঐক্যের সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ফ্যাসিবাদ ঠেকাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্য নিশ্চিত…

26 minutes ago

পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফের নেওয়ার জেরে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার জেরে এক ভারতীয়…

30 minutes ago

This website uses cookies.