ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে ঝালকাঠিতে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং দলীয় নেতাকর্মীরা নিজ নিজ নেতার পক্ষে অবস্থান নিয়েছেন।
গত ৬ আগস্ট রাতে এমপি রফিকুল ইসলাম জামাল তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি দলের নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা পরিহার করার আহ্বান জানান। তার অভিযোগ, গত কয়েক মাসে দলের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের লোকজনের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর রক্ষা এবং ঠিকাদারি সুবিধা নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িয়েছেন। এমনকি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের সুযোগ দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। ৫ আগস্টের পর যারা আন্দোলনের চেয়ে পদ-পদবি পাওয়ার জন্য বেশি ব্যস্ত, তাদের নিয়ে সমালোচনা করেন জামাল।
এর একদিন পর ৭ আগস্ট বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে কারো নাম উল্লেখ না করে তিনি কিছু প্রচলিত প্রবাদ ব্যবহার করেন, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়। এরপর দুই নেতার অনুসারীরা ফেসবুকে একে অপরের বিরুদ্ধে মন্তব্য শুরু করেন।
এই ঘটনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকতও সরব হয়েছেন। তিনি এমপি রফিকুল ইসলাম জামালের রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন যে, ৫ আগস্টের পর একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়কে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। একই আসনের জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ড. ফয়জুল হকও জামালের সমালোচনা করে ফেসবুক পোস্টে ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং চাঁদাবাজির অভিযোগ এনেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এমপি রফিকুল ইসলাম জামাল। মুঠোফোনে তিনি জানান, দলের সুনাম রক্ষার্থে এবং নেতাকর্মীদের সঠিক পথে রাখার নির্দেশনা হিসেবেই তিনি ওই পোস্ট দিয়েছিলেন, যা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়। এদিকে, গত ৪ আগস্ট সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় স্থানীয় আওয়ামী লীগ চেয়ারম্যানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করেও এলাকায় দলবদল নিয়ে নানা গুঞ্জন চলছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.