Header Premium (728×90)

Categories: জাতীয়

ডিএমপির ৭ সহকারী পুলিশ কমিশনারকে নতুন দপ্তরে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশের তথ্য অনুযায়ী, পরিবহণ বিভাগের মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে, ট্রাফিক-পল্লবী জোনের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং প্রকিউরমেন্ট বিভাগের শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিমে বদলি করা হয়েছে। এছাড়া চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন-নিরাপত্তা-১ শাখায়, নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৬ আগস্টের মধ্যেই বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

আওয়ামী লীগ শত্রু নয়, তারা আমাদের মিত্র: এমপি নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের মিত্র। দিরাই উপজেলা ও পৌর…

7 minutes ago

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা…

21 minutes ago

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের তদন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের…

22 minutes ago

সিলেটে শিশু ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড…

34 minutes ago

র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত খসড়া আইন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ…

38 minutes ago

ছাত্রীকে অশালীন প্রস্তাব ও ব্ল্যাকমেইল: পদত্যাগের ঘোষণা শিক্ষকের

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক ছাত্রীকে অশালীন প্রস্তাব ও ব্ল্যাকমেইলের অভিযোগে চাপের মুখে পদত্যাগের ঘোষণা…

1 hour ago

This website uses cookies.