Header Premium (728×90)

Categories: সারাদেশ

আওয়ামী লীগ শত্রু নয়, তারা আমাদের মিত্র: এমপি নাছির চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। তিনি আরও বলেন, আমরা তাদের সঙ্গে নিয়েই মুক্তিযুদ্ধ করেছি এবং অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। বৃহস্পতিবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এমপি নাছির চৌধুরী দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আগামী ৮ তারিখে যারা বিএনপির নামে আরেকটি সমাবেশ করার পরিকল্পনা করছে, তারা মূলত দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। তিনি সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।

নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, আমার কোনো ভাই নেই এবং আমি একা। যারা চুরি করার সুযোগ পাচ্ছে না, তারাই আমার বাসা কেড়ে নেওয়াসহ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগের জবাবে তিনি বলেন, আপনারা ইউএনও-কে জিজ্ঞেস করুন কত টাকা বাজেট এসেছে। আমি যতদিন জীবিত আছি, দিরাই-শাল্লায় কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না বলে তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাব্বির মিয়ার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য কবির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

10 minutes ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

41 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

50 minutes ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

52 minutes ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

55 minutes ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

1 hour ago

This website uses cookies.