আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় মন্ত্রী জানিয়েছিলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা হবে যেন সবাই সমান সুযোগ পায়। তিনি বলেছিলেন, বছরের শুরুতে যে ভর্তি কার্যক্রম হয়, সেখানে লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং লটারি সিস্টেম উইথড্র করা হলো।
উল্লেখ্য, ২০১১ সালে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। পরবর্তীতে ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়গুলোতেও একই নিয়ম কার্যকর করা হয়।
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
This website uses cookies.