ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হকের স্বাক্ষরে বুধবার সন্ধ্যায় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। পরে জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এমতাজ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাজ্জাত হোসেন। এছাড়া অর্থ ও হিসাব বিভাগের উপ–হিসাব পরিচালক ইসরাফুল হককে কমিটির সদস্যসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে। কমিটিকে অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করার পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবেদনের অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে এবং আন্দোলনকারীদের হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। কমিটিকে আগামী ১২ আগস্টের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর সিন্ডিকেটের ২৭১তম সাধারণ সভায় জুলাই গণ–অভ্যুত্থানবিরোধী ভূমিকার অভিযোগে ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা ও ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও পরবর্তী সময়ে তৎকালীন প্রশাসন সাময়িক বরখাস্ত হওয়া সেই ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তার শাস্তি মওকুফ করে তাদের চাকরিতে পুনর্বহাল করেছিল।
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
This website uses cookies.