বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, করতে হবে জাতীয়করণ’ এই স্লোগানে পঞ্চগড়ে বেসরকারি মাধ্যমিক পর্যায়েরশিক্ষক-
কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখা।
আজ (২০ মার্চ) সোমবার দুপুরে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সদর উপজেলা শাখার সভাপতি এইচএম একরামুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অনেকেই।
খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে পর্যটকদের অবরুদ্ধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে…
ভোলার চরফ্যাশন-ঢাকা নৌপথে রোটেশন প্রথার কারণে লঞ্চের টিকিট ও কেবিন সংকট তীব্র আকার ধারণ করেছে।…
দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী…
আন্তর্জাতিক বিরতির পর থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন দিয়োমান্দে। গত চার ম্যাচে গোল…
দুর্গাপূজার ছুটি কাটিয়ে নরসিংদীর বাসায় ফিরে ফ্ল্যাটের আলমারি ভেঙে ৫০ লাখ টাকা এবং ৮ ভরি…
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতাহত না হলেও…
This website uses cookies.