Header Premium (728×90)

অপরাধ

সারিয়াকান্দিতে জাল টাকার নোট সহ ১ জন আটক

বগুড়ার সারিয়াকান্দিতে ১৭ টি ১ হাজার টাকার জাল নোট সহ এক জনকে আটক করেছে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ১৯ মার্চ ২০২৩ রবিবার রাত সাড়ে ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র মোড়ে জনৈক বিপ্লবের মুদি ও বিকাশের দোকানের সামনে থেকে শরিয়তপুর জেলা, নরিয়া থানা, বরুনপাড়া এলাকার (এ/পি সাং-মান্ডা মানিকনগর হিরু মিয়া গলি, থানা-মুগদা, জেলা-ঢাকা মহানগর), জয়নাল আবেদীন এর ছেলে আরিফুল ইসলাম ওরফে জয় (৩০) কে ১৭টি ১ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।
এ বিষয়ে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোনো এক ব্যক্তি সারিয়াকান্দি থানা চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের এলাকায় জাল টাকার নোট সাপ্লাই দিচ্ছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকার নোট সহ আসামীকে আটক করি। আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সারিয়াকান্দি থানায় পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

editor

Recent Posts

ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং বিমানবাহী রণতরিতে বিপুল অস্ত্র ও বাঙ্কারবিধ্বংসী বোমা মোতায়েনের ঘটনায়…

29 minutes ago

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে পর্যটকদের অবরুদ্ধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে…

1 hour ago

চরফ্যাশন-ঢাকা নৌপথে রোটেশন প্রথায় জিম্মি সাধারণ যাত্রীরা

ভোলার চরফ্যাশন-ঢাকা নৌপথে রোটেশন প্রথার কারণে লঞ্চের টিকিট ও কেবিন সংকট তীব্র আকার ধারণ করেছে।…

1 hour ago

চাঁদাবাজদের ধরতে নতুন আইনের পথে পুলিশ, জানালেন আইজিপি

দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী…

1 hour ago

মরিনহোর আস্থায় রিয়াল মাদ্রিদে জ্বলে উঠছেন দিয়োমান্দে

আন্তর্জাতিক বিরতির পর থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন দিয়োমান্দে। গত চার ম্যাচে গোল…

2 hours ago

নরসিংদীতে পূজার ছুটিতে বাসায় চুরি: ৫০ লাখ টাকা ও ৮ ভরি সোনা গায়েব

দুর্গাপূজার ছুটি কাটিয়ে নরসিংদীর বাসায় ফিরে ফ্ল্যাটের আলমারি ভেঙে ৫০ লাখ টাকা এবং ৮ ভরি…

2 hours ago

This website uses cookies.