ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলের রোটেশন প্রথা সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত লঞ্চ থাকা সত্ত্বেও প্রতিদিন সব লঞ্চ না চলায় কেবিন ও ডেকে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। যাত্রীদের অভিযোগ, এই সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু কর্মচারী ও দালাল নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিন গুণ পর্যন্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি কেবিন পাওয়ার জন্য প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে তদবির করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
চরফ্যাশন থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম এই রুটটিতে মালিকপক্ষের সিদ্ধান্তে প্রতিদিন মাত্র এক থেকে দুটি লঞ্চ চলাচল করে। বিশেষ করে ছুটির দিন বা জরুরি প্রয়োজনে যাতায়াতের সময় যাত্রীদের দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। ভুক্তভোগী যাত্রী মো. আলমাস জানান, পূজার ছুটিতে ঢাকা থেকে চরফ্যাশনে ফেরার সময় একটি সিঙ্গেল কেবিন পেতে তাকে ২ হাজার টাকা গুণতে হয়েছে এবং কেবিনটি নিশ্চিত করতে একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তা নিতে হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অনেক মুমূর্ষু রোগী উন্নত চিকিৎসার জন্য এই রুট ব্যবহার করেন। কিন্তু লঞ্চে জায়গা না পাওয়ায় রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হয়। বাধ্য হয়ে অনেক সময় অসুস্থ রোগীরা ডেকে গাদাগাদি করে যাতায়াত করেন, যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীদের দাবি, মালিকপক্ষ বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে রোটেশন প্রথা চালু রেখেছে, যা যাত্রীসেবার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।
এ বিষয়ে চরফ্যাশন বেতুয়া নদীবন্দরের সহকারী পরিচালক পুতুল চন্দ্র রায় জানান, তাসরিফ, কর্ণফুলী ও টিপু কোম্পানির লঞ্চগুলো এ রুটে চলাচলের অনুমতিপ্রাপ্ত। তবে যাত্রী সংকটের অজুহাতে মালিকেরা রোটেশন পদ্ধতিতে লঞ্চ পরিচালনা করছেন। তিনি আরও বলেন, বিষয়টি বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে উৎসবের মৌসুমে তিনটি লঞ্চই চলাচল করে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, অতীতে প্রতিবাদের মুখে রোটেশন প্রথা বন্ধ হলেও কিছুদিন পর তা পুনরায় চালু করা হয়েছে।
চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং বিমানবাহী রণতরিতে বিপুল অস্ত্র ও বাঙ্কারবিধ্বংসী বোমা মোতায়েনের ঘটনায়…
খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে পর্যটকদের অবরুদ্ধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে…
দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী…
আন্তর্জাতিক বিরতির পর থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন দিয়োমান্দে। গত চার ম্যাচে গোল…
দুর্গাপূজার ছুটি কাটিয়ে নরসিংদীর বাসায় ফিরে ফ্ল্যাটের আলমারি ভেঙে ৫০ লাখ টাকা এবং ৮ ভরি…
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতাহত না হলেও…
This website uses cookies.