শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় শিল্পী বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন; ফলে গাড়িতে তিনি না থাকায় অক্ষত রয়েছেন। ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের গাড়িটি মার্কেটের সামনের ফুটপাতে পার্ক করা ছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিতে করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ, যা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার। তিনি পুরো এলাকা ঘুরে দেখেন এবং সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং এর পেছনের মূল কারণ কী, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। বর্তমানে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় বড় ধরনের কোনো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন শিল্পী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছে পুলিশ।
খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে পর্যটকদের অবরুদ্ধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে…
ভোলার চরফ্যাশন-ঢাকা নৌপথে রোটেশন প্রথার কারণে লঞ্চের টিকিট ও কেবিন সংকট তীব্র আকার ধারণ করেছে।…
দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী…
আন্তর্জাতিক বিরতির পর থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন দিয়োমান্দে। গত চার ম্যাচে গোল…
দুর্গাপূজার ছুটি কাটিয়ে নরসিংদীর বাসায় ফিরে ফ্ল্যাটের আলমারি ভেঙে ৫০ লাখ টাকা এবং ৮ ভরি…
প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা ও বৈরী রাষ্ট্রের তৎপরতার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি নাগরিককে অন্তত…
This website uses cookies.