সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্র কাঠামোর বিবর্তন ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধনের একটি গ্রহণযোগ্য প্রস্তাব তৈরি করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং জনগণের আকাঙ্ক্ষার আলোকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই এই সংস্কারের মূল লক্ষ্য।
কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণই তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো সংবিধান সংশোধনের প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও যথাযথভাবে উপস্থাপন করা হবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহার এবং আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।
বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের সব সময় স্বাগত জানানো হবে। কমিটিতে অন্তর্ভুক্তির জন্য বিরোধী দল থেকে এখনো পাঁচজন সদস্যের নাম পাওয়া যায়নি, তবে তারা নাম দিলে তা গ্রহণ করা হবে। সংসদের ভেতরে ও বাইরে থাকা সব রাজনৈতিক দল ও সদস্যদের মতামতের জন্য কমিটি উন্মুক্ত থাকবে এবং লিখিত বা মৌখিক মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করবে এবং প্রয়োজনে আলোচনার পরিধি আরও বিস্তৃত করা হবে বলে জানান তিনি। সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্য জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.