চলতি আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশি কর্মীদের জন্য বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব শ্রমিকের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দীর্ঘদিন ধরে এই বাজারে কর্মী পাঠানো নিয়ে নানা জটিলতা ও সীমাবদ্ধতা থাকায় বহু কর্মপ্রত্যাশী বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার অতীতের অনিয়ম ও হয়রানিমুক্ত একটি স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাতে চায়।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও বলেন, অতীতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির আধিপত্য, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমান সরকার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন ব্যবস্থার মাধ্যমে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের লক্ষ্য হলো, কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যেন কর্মপ্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে।
তিনি উল্লেখ করেন, বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখে। তাই সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কর্মী নির্বাচন, নিবন্ধন, প্রশিক্ষণ এবং ভিসা প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
ডা. জাহেদ উর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে হাজার হাজার বাংলাদেশি কর্মীর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বিস্তারিত জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
নেত্রকোণায় এক তরুণীকে নিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া।…
দেশের প্রকৃত কৃষকদের তালিকা নির্ভুলভাবে প্রণয়নের জন্য ডিসেম্বরের মধ্যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুরের দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়…
রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংবিধান…
ঢাকা কলেজে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা…
দেশের বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করতে ১৭ সদস্যের ‘জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি’…
This website uses cookies.