Header Premium (728×90)

Categories: জাতীয়

সরকার কোনো জিওপলিটিক্যাল চাপে নেই: তথ্য উপদেষ্টা

সরকার বর্তমানে কোনো ধরনের জিওপলিটিক্যাল বা ভূ-রাজনৈতিক চাপ কিংবা উত্তেজনার মধ্যে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সফর, তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫ আগস্ট প্রকাশ্যে আসার গুঞ্জন নিয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। এর জবাবে তথ্য উপদেষ্টা বলেন, মার্কিন বিশেষ দূত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গেছেন। তিনি বলেন, “খুবই ইন্টারেস্টিংলি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বাংলাদেশ থেকে সরাসরি ভারতে গেছেন—এ ধরনের কথাও দেখলাম কেউ কেউ লেখার চেষ্টা করেছেন।”

তিনি আরও যোগ করেন, “আপনারা নিশ্চয়ই জানেন, তিনি আসলে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং তাঁর অতিরিক্ত দায়িত্বও রয়েছে। এগুলোকে আমি অন্যভাবে দেখছি না। তিনি কার কার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন, সে বিষয়ে আমরা সরকারিভাবে অবহিত নই। তাই এ বিষয়ে আমি মন্তব্য করছি না।”

আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “আমি আগেও একদিন বলেছি, কিছু মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। তার অর্থ বিভিন্ন জায়গায় তাদের সুবিধাভোগী রয়েছে। প্রশাসনসহ বিভিন্ন জায়গায় সুবিধাভোগী আছে। তবে দল পরিচালনার জন্য যে নৈতিক শক্তি প্রয়োজন, সেটা তাদের নেই।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…

3 minutes ago

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

32 minutes ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

38 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

40 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

46 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 hour ago

This website uses cookies.