Header Premium (728×90)

Categories: বিনোদন

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়ার যাত্রা শুরু

বাংলা নাটক ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে সান মাল্টিমিডিয়া। আগামী ৬ আগস্ট, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম ‘সান ড্রামা’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। উদ্বোধনী আয়োজন হিসেবে দর্শকদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে আসছে পারিবারিক গল্পের নাটক ‘ছোট ছেলে’।

নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান এবং অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ একঝাঁক প্রতিভাবান শিল্পী। মেজবা উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, আবেগ ও দায়িত্ববোধের গল্পে নির্মিত এই নাটকটি নিয়ে আশাবাদী অভিনয়শিল্পীরা।

আরশ খান বলেন, ‘ছোট ছেলে’ একটি আবেগঘন পারিবারিক গল্পের নাটক। অনেক দর্শকই এর কিছু মুহূর্তের সাথে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। এই চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। সান ড্রামার প্রথম প্রযোজনা হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল জানান, তিনি সব সময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করেন। ‘ছোট ছেলে’র গল্প এবং টিমের আন্তরিকতায় তিনি মুগ্ধ। নতুন প্ল্যাটফর্মের এই যাত্রার অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং দর্শকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

সান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের লক্ষ্য কেবল নাটক নির্মাণ নয়, বরং দেশীয় সংস্কৃতি ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া। এই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট ও বৈচিত্র্যময় ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা গ্রহণ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

6 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

17 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

This website uses cookies.