নোয়াখালীর ভাসানচর থেকে অবৈধভাবে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের একটি যৌথ দল। রবিবার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন সাগরে একটি স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন দায়িত্বরত আনসার সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত একটি যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে তাদের সাথে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে আটক করা হয়।
উক্ত যৌথ অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর সরাসরি নেতৃত্ব দেন। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে পুনরায় ভাসানচরের নির্ধারিত আবাসন এলাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের সমন্বিত ও তৎপর ভূমিকার কারণেই পালিয়ে যাওয়ার প্রচেষ্টাটি নস্যাৎ করা সম্ভব হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
This website uses cookies.