ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার ‘প্রেমিকা দিবস’ উপলক্ষে পাওয়া একটি রহস্যময় উপহার ঘিরে ভক্ত ও অনুসারীদের মাঝে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে দেখা যায়, তার জন্য পাঠানো হয়েছে প্রেমিকা দিবসের শুভেচ্ছা সম্বলিত একটি কেক এবং হাতে লেখা একটি চিঠি। তবে কে এই উপহার পাঠিয়েছেন, তার পরিচয় পুরোপুরি আড়ালেই রেখেছেন পরীমণি।
উপহারের ছবিগুলোর সঙ্গে একটি সংক্ষিপ্ত কিন্তু রহস্যে মোড়া ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “কিন্তু আমি তো প্রেম করি না।”
এই একটি বাক্যই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। নেটিজেনদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—শুভেচ্ছা পাঠানো ব্যক্তি কে? পরীমণির জীবনে কি সত্যিই বিশেষ কেউ এসেছেন, নাকি এটি নিছকই বন্ধুত্বের বহিঃপ্রকাশ? ভক্তদের কৌতূহল বাড়লেও এ বিষয়ে পরীমণি আর কোনো ব্যাখ্যা দেননি, বরং রহস্যের জট যেন আরো গভীর করেছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.