সরকার ও ব্যবসায়ীরা যদি সমন্বিতভাবে কাজ করে, তবে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করাই সরকারের মূল লক্ষ্য। তিনি স্বীকার করেন যে অর্থনীতিতে বর্তমানে কিছু সমস্যা বিদ্যমান, তবে সরকার ও ব্যবসায়ীরা যদি একসঙ্গে কাজ করেন, তবে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। সরকার ও ব্যবসায়ীরা উভয়ই অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিক এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নিয়মিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। আগের বৈঠকগুলোতে যেসব সমস্যার কথা ব্যবসায়ীরা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই সমাধান হয়েছে বলে তিনি জানান। আজকের সভায় উঠে আসা নতুন সমস্যাগুলো নিয়েও সরকার কাজ করবে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে বলে তিনি জানান।
বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সরকারের বর্তমান উদ্যোগগুলোর প্রশংসা করার পাশাপাশি তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি সাতটি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখাও ব্যবসায়ীরা তুলে ধরেন, যার প্রেক্ষিতে রপ্তানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় সরকার।
সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নোয়াখালীর ভাসানচর থেকে অবৈধভাবে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক…
প্রেমিকা দিবসে পাওয়া রহস্যময় উপহার ও চিঠির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন আলোচনার জন্ম…
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১,০৯৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা…
জুলাই বিপ্লবকে ফরাসি বিপ্লবের সাথে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,…
আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
This website uses cookies.