Header Premium (728×90)

Categories: জাতীয়

ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, লাইসেন্সহীন ২ ক্লিনিক সিলগালা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কাউকে না জানিয়ে সরাসরি তিনি এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ঢুকে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন নথিপত্র, হাজিরা খাতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের স্টোর এবং রোগী ভর্তির ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় দুটি বেসরকারি প্রতিষ্ঠান ‘মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক’ এবং ‘পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক’ পরিদর্শন করেন। বৈধ লাইসেন্স না থাকায় তাৎক্ষণিকভাবে এই দুটি ক্লিনিক বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়।

চিকিৎসা সেবায় যেকোনো ধরনের অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। প্রয়োজনে অবহেলাকারীদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত কিংবা চাকরিচ্যুতির মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন আর নরম থাকার কোনো সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অঙ্গীকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে সমস্ত অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে ব্যর্থ হলে কেবল সরকার নয়, সবাইকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের মতো আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর কখনো আসবে না।

মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং তার ব্যক্তিগত কর্মকর্তারা।

শনিবার (১ আগাস্ট) সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টায় কাউকে না জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ঢুকে আকস্মিক পরিদর্শন করেন। তিনি সেখানে কমপক্ষে ৩ ঘণ্টা অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ের খোঁজ খবর শেষ এ কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ…

29 minutes ago

আমার কপালে ঝামেলা লেখা, মেনে নিয়েছি: পরীমনি

এআই প্রযুক্তি ব্যবহার করে নিজের নামে তৈরি আপত্তিকর ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। সোমবার এক…

34 minutes ago

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য আট সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি জাপান সফরে অন্তত চারটি…

51 minutes ago

সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের…

53 minutes ago

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স কর্তন করে নতুন পিডিএস আইডি নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক…

2 hours ago

মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স পরিচালনা ও অর্থ ব্যয়ের শরিয়তি বিধান

মসজিদ, মাদরাসা ও কবরস্থান নিয়ে সমন্বিত কমপ্লেক্স গড়ে তোলা এবং এর আয় ও ব্যয়ের ক্ষেত্রে…

2 hours ago

This website uses cookies.