প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগঠিত জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়। এটি মূলত দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের একটি ফসল। শনিবার ১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আতিকুর রহমান রুমন আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজেকে জাহির করার মাঝে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনোই দাবি করেনি যে তারা একাই সব করেছে। যারা আজ এমন একক কৃতিত্বের দাবি তুলছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসও তাদের কোনো স্থান দেবে না।
বিএনপির শীর্ষ নেতাদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন পার করেছেন। কিন্তু তারা কখনোই নিজেদের ব্যক্তিগত ত্যাগকে বড় করে সামনে এনে কৃতিত্ব দাবি করেননি।
আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সে সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। তিনি নিজেও অনেক সাংবাদিকের সহায়তায় মোটরসাইকেল ও গাড়িতে করে নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছেন বলে জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ডের নতুন নিয়ম স্থায়ী…
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান প্রক্রিয়া আগামী…
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ…
জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে রাকিবুল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ…
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।…
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক ধারায় বাজার মূলধন বেড়েছে প্রায় ৪ হাজার কোটি…
This website uses cookies.