বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে সাগ্রহে অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে ভারত সরকার সাগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই ভারত সফর করবেন। তবে সফরের সময়সূচি পুরোপুরি প্রধানমন্ত্রীর নিজস্ব অগ্রাধিকার ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনের ভিডিও ইরানকে হামলার নিশানা নির্ধারণে সহায়তা করছে, এমন আশঙ্কায়…
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু…
আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনার মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার…
নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই…
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।…
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার ৫৪ বছর…
This website uses cookies.