দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিয়াডে’ স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন বাংলাদেশের কিশোর উদ্ভাবক আবতাহী মোহাম্মদ শাদমান তাকি। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এই শিক্ষার্থী এবং তার দলের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি প্রজেক্ট ‘ইকো ফিউশন বিডি’ এই আন্তর্জাতিক সাফল্য বয়ে এনেছে।
এবারের অলিম্পিয়াডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ বিশ্বের ৩৩টি দেশের খুদে উদ্ভাবকরা অংশ নেন। প্রতিযোগিতায় মোট ৩৭৩টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয়। এই তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা তাদের মেধা ও বৈজ্ঞানিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
শাদমান তাকির প্রজেক্ট ‘ইকো ফিউশন বিডি’ মূলত মানুষের পদচারণকে কাজে লাগিয়ে পাইজোইলেকট্রিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের একটি টেকসই মডেল। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক ‘স্মার্ট অটোমেশন’। প্রতিযোগিতার প্রেজেন্টেশন এবং আন্তর্জাতিক বিচারকদের কঠিন প্রশ্নোত্তর পর্বে শাদমান তাকি অত্যন্ত স্পষ্টভাবে প্রজেক্টটির কার্যকারিতা তুলে ধরেন। বিশেষ করে দেশীয় উপাদান ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে আনার বিষয়টি বিচারকদের বিশেষভাবে আশ্বস্ত করেছে। সিউলের এই বৈশ্বিক প্ল্যাটফর্মে ৩৭৩টি প্রজেক্টের ভিড়ে এই পদক জয় বিশ্বমঞ্চে বাংলাদেশের উদীয়মান প্রযুক্তিগত মেধার এক অনন্য বহিঃপ্রকাশ।
হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাব বিনিময়ের খবরের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের…
ফ্রান্স থেকে অবৈধভাবে ব্রিটেনে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় চার অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অশিক্ষকসুলভ আচরণ ও জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অধ্যাপক সাদেকা…
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক হিসেবে ড. মোহাম্মদ কামরুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন…
চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয়েছে এক নতুন মহাকাশ প্রতিযোগিতা।…
পূর্বের কড়াকড়ি অবস্থান থেকে সরে এসে নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ…
This website uses cookies.