হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সাংবাদিকদের মারধর, গাড়িবহরে ভাঙচুর এবং মোবাইল ফোন, ক্যামেরাসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুটের ঘটনা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়; এটি দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর প্রকাশ্য আঘাত। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় সরকারি দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
বিবৃতিতে তারা আরও বলেন, এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক মতপ্রকাশে সরকারবিরোধী দলকেও সংবিধানসম্মত অধিকার দিতে প্রশাসন বাধ্য। আমরা দেশে নতুনভাবে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেব না। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ তা আর দেখতে চায় না।
হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাব বিনিময়ের খবরের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের…
ফ্রান্স থেকে অবৈধভাবে ব্রিটেনে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় চার অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অশিক্ষকসুলভ আচরণ ও জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অধ্যাপক সাদেকা…
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক হিসেবে ড. মোহাম্মদ কামরুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন…
চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয়েছে এক নতুন মহাকাশ প্রতিযোগিতা।…
পূর্বের কড়াকড়ি অবস্থান থেকে সরে এসে নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ…
This website uses cookies.