দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চিকিৎসাধীন ছিলেন। এছাড়া, বরিশাল বিভাগ ও ময়মনসিংহ বিভাগে আরও একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে সারা দেশে মোট ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মশাবাহিত এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে কোনো পূর্ব ঘোষণা বা পুনর্বাসন ছাড়াই রেলওয়ের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন ও ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে রাকসু ও ছাত্রশিবির নেতাদের শাস্তির…
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক…
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান…
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের গতি বাড়ানোর নির্দেশ…
জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন ‘ভয়হীন বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল…
This website uses cookies.