Header Premium (728×90)

Categories: সারাদেশ

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় জেলা ছাত্রদল সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় এনসিপির শীর্ষ নেতারা পুলিশ ক্যাম্পে উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন এবং নেতাদের বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় দলের নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। হামলার মুখে পড়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জ শহরের একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নিতে বাধ্য হন, পরে পুলিশ তাদের উদ্ধার করে।

ঘটনার ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় এনসিপির গাড়িবহর পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা পুলিশের সঙ্গে কথা বলেন। প্রায় সাড়ে চার ঘণ্টা বাগবিতণ্ডা ও অবস্থানের পর রাত ৮টার দিকে তারা কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করেন। নেতারা জানিয়েছেন, মামলার এজাহার জমা দিয়ে তারা পুনরায় মৌলভীবাজারে ফিরে যাবেন। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপির কর্মসূচি এবং জেলা বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এছাড়া শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। এনসিপি মৌলভীবাজার জেলায় তাদের পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িকভাবে স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

শেরপুর ফলপট্টিতে ফকিরের উৎপাত, অস্বস্তিতে ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় সাম্প্রতিক সময়ে ভিক্ষুকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে…

9 minutes ago

নিজে গাড়ি চালিয়ে রাতের ঢাকার নাগরিক সেবা যাচাই করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে…

13 minutes ago

কলকাতায় খেলতে আসছে ব্রাজিল, যুবভারতীতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ

কলকাতায় খেলতে আসছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে একটি প্রদর্শনী…

15 minutes ago

ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদান

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।…

29 minutes ago

মাদকমুক্ত সমাজ গড়তে শ্যামনগরে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে মাদক বিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

41 minutes ago

রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে ৯ নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে…

42 minutes ago

This website uses cookies.