মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনালা পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কমলগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল জানতে পারে যে, সেখানে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। পুলিশের তাড়া খেয়ে অস্ত্র ফেলে সে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৪: ৫৬আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৫: ১২
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…
বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে…
বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী ও সনদপত্র…
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…
This website uses cookies.