Header Premium (728×90)

Categories: জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯২ লাখ টাকা মূল্যের ৪৩২ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে আগমনী কাস্টমস চ্যানেলে পৃথক দুটি অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।

অভিযানের বিবরণ অনুযায়ী, দুপুর ১২টা ৫৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী মো. নুর নবীর ট্রলিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। পরবর্তীতে বিকেল ৪টা ৪৬ মিনিটে ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ শামীম শেখের শরীর থেকে (রেক্টাম) বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ২০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোট চারটি স্বর্ণের বারের ওজন ৪৩২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ টাকা। আটককৃত দুই যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাস্টমস কর্তৃপক্ষ উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জব্দ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.