ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও সম্পর্কের চড়াই-উতরাই নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। চারবার বিয়ে এবং সমসংখ্যক বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া এই তারকা সম্প্রতি সম্পর্ক, আত্মসম্মান ও নতুন করে জীবন শুরুর বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। জেনিফার লোপেজের মতে, সম্পর্ক ভেঙে যাওয়া মানেই জীবনের সমাপ্তি নয়, বরং এই অভিজ্ঞতা একজন মানুষকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আত্মবিশ্বাসী ও পরিণত করে তোলে।
একটি টকশোতে আলোচনার সময় জেনিফার লোপেজ জোর দিয়ে বলেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সঙ্গে। তার ভাষ্যমতে, কোনো সম্পর্কই একজন মানুষের আত্মসম্মান, মানসিক শান্তি কিংবা আত্মবিশ্বাসের চেয়ে বড় হতে পারে না। যদি কোনো সম্পর্ক দুই পক্ষের জন্যই আর ইতিবাচক না থাকে, তবে সেটি শেষ করার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে দেখার অবকাশ নেই। বরং এটি অনেক সময় একটি সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ, যা জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।
নিজের অতীতের ধারণার পরিবর্তনের কথা জানিয়ে জেনিফার বলেন, একসময় তিনি মনে করতেন জীবনের পূর্ণতা কেবল জীবনসঙ্গীর মাধ্যমেই সম্ভব। কিন্তু সময়ের সাথে সেই দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন তিনি বিশ্বাস করেন, অন্য কারো সঙ্গে সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ার আগে নিজের সঙ্গে বন্ধুত্ব করা জরুরি। নিজের ভেতরে শান্তি না থাকলে অন্য কারো সাথে ভালো থাকা সম্ভব নয়।
বিচ্ছেদের পর একাকিত্বকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে জেনিফার লোপেজ জানান, কঠিন সময়ে তিনি ধ্যান, শরীরচর্চা, কাজ এবং সন্তানদের সাথে সময় কাটিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। তিনি আরও উল্লেখ করেন, কেবল প্রেম বা রোমান্টিক অনুভূতি দিয়ে সম্পর্ক টিকে থাকে না। দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য পারস্পরিক সম্মান, বিশ্বাস, ধৈর্য এবং খোলামেলা যোগাযোগের কোনো বিকল্প নেই। একা থাকার ভয় থেকে কোনো সম্পর্কে জড়িয়ে থাকা উচিত নয়, বরং এমন সম্পর্কে থাকা প্রয়োজন যেখানে দুজন মানুষই একে অপরের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.