Header Premium (728×90)

Categories: জাতীয়

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের আত্মগঠনে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সোমবার (২৭ জুলাই) বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উপস্থিত শিশু-কিশোর ও খেলোয়াড়দের উদ্দেশে বলেন, আমরা দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি। কিন্তু এ কাজটি আমরা তখনই সফলভাবে করতে পারব, যখন তোমরা আজকে যারা গ্যালারিতে বসে আছ এবং যারা খেলার মাঠে পুরস্কার পেয়েছ, তোমরা নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলবে। এখন পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, একইভাবে মন দিয়ে খেলতে হবে। তিনি আরও বলেন, ছোট্ট বন্ধুরা সঠিকভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পার, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। এ কাজ আমরা হয়তো শুরু করেছি। কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস রেখে বলেন, আজ প্যান্ডেল ও গ্যালারিতে উপস্থিত হাজার হাজার শিশুদের মধ্য থেকেই আগামী দিনের সফল ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই ছোট্ট বন্ধুরা তোমরা শক্তভাবে নিজেদের আত্মগঠনে মনোযোগ দাও।

ছোট্ট শিশুদের কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা, তোমাদের সবার কাছে আমি একটি সহযোগিতা চাই। এ দেশটা আমাদের সবার দেশ। এ দেশের আলো, এ দেশের বাতাস, এ দেশের পরিবেশ আমরা সবাই মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশ গড়তে পারব। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা, প্লাস্টিকের বোতল ফেলে যায়। কেউ এগুলো ফেললে, সেটি পুকুর হোক, নদীনালা হোক, বাসার আশেপাশে এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বন্ধুদের সঙ্গে নিয়ে পুকুর বা নদীনালা পরিষ্কার রাখার আহ্বানও জানান তিনি।

শিশুদের প্রতি প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবছর চেষ্টা করবে, তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে। আমরা সবাই মিলে বুক ভরে শ্বাস নিতে পারব। এছাড়া প্রকৃতির প্রতি নির্দয় না হয়ে পশুপাখির যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে। শিশুরা যে ক্ষেত্রে নিজেদের বিকশিত করতে চায়, তা পড়ালেখা, খেলাধুলা, গান বা ছবি আঁকা যাই হোক না কেন সরকার তাতে সর্বাত্মক সহযোগিতা করবে।

উপস্থিত সাংবাদিক এবং সংবাদমাধ্যমের দায়িত্বশীলদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রায়শই নানামুখী রাজনৈতিক ও সামাজিক খবর লিড নিউজ হিসেবে প্রাধান্য পায়। তবে শিশুরা এবং তাদের এ আয়োজনই হচ্ছে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ। তাই আগামীকালের পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদে শিশুদের এ উদ্যোগ ও তাদের সাফল্যকে যেন অগ্রাধিকার দিয়ে প্রচার বা ‘লিড নিউজ’ করা হয়, এটা আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

3 minutes ago

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাজঘাটে রাহুলরা, সিজেপির সমাবেশে ধ্রুব রাঠী

ভারতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্রতর হচ্ছে। একদিকে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর…

6 minutes ago

আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর, ৩ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কফি শপে জুয়া খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে…

10 minutes ago

ঢাবিতে নিকাব নিয়ে মন্তব্যের জেরে শিক্ষককে ক্লাস থেকে বিরত রাখার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীর নিকাব পরা নিয়ে মন্তব্যের জেরে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ…

12 minutes ago

হুতিদের হামলায় রিয়াদ ও আবহা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে বড় ধরনের বিপর্যয় দেখা…

14 minutes ago

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে সমৃদ্ধ…

23 minutes ago

This website uses cookies.