ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীর শ্রেণিকক্ষে নিকাব পরা নিয়ে মন্তব্য করার জেরে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে আপাতত ক্লাস থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার (৭ অক্টোবর) স্নাতকোত্তরের ক্লাস চলাকালে ওই শিক্ষক ছাত্রীর নিকাব পরা নিয়ে কথা বলেন। তিনি নিকাব পরার কারণে অস্বস্তি বোধ করছেন জানিয়ে ওই ছাত্রীকে পেছনের সারিতে গিয়ে বসতে বলেন। শিক্ষকের এমন মন্তব্যের প্রতিবাদে ওই ছাত্রী এবং পরবর্তীতে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীই বের হয়ে যান।
ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন। ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমার নেতৃত্বে একদল শিক্ষার্থী সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবির মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রমাণিত হলে ওই শিক্ষককে স্থায়ী বহিষ্কার, শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, সংশ্লিষ্ট ব্যাচের পাঠদান থেকে অব্যাহতি এবং শিক্ষার্থীদের একাডেমিক হয়রানি বন্ধ নিশ্চিত করা। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে প্রক্টরের কাছেও একই ধরনের স্মারকলিপি জমা দেওয়া হয়। একই দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ক্লাসে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত বা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং শিক্ষার্থীরা যেন নিগ্রহের শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা ডাকা হয়েছিল। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই শিক্ষকের নেওয়া কোর্সগুলো অন্য শিক্ষকদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কোনো ক্লাস নিতে পারবেন না। এ বিষয়ে মন্তব্যের জন্য সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে ফোন করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য নগদ ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার…
চুয়াডাঙ্গার দীননাথপুর ও গাইদঘাটসহ কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইনের ওপর গাছ ভেঙে…
চুয়াডাঙ্গার দীননাথপুর ও গাইদঘাটসহ কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইনে গাছ ভেঙে পড়ায়…
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া…
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের…
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও জ্বালানি আমদানির জন্য প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলারের বিদেশি ঋণ…
This website uses cookies.