Header Premium (728×90)

Categories: জাতীয়

অস্ত্রসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন–কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, পরোয়ানাভুক্ত আসামি আসিফকে ধরতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। তল্লাশিকালে আসিফের কোমর থেকে ম্যাগাজিনে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেনি।

পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপর দিকে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে শীর্ষ সন্ত্রাসী মোবার হোসেন ইমন দাবি করেছেন, তিনি গ্রেপ্তারকৃতদের চেনেন না এবং তারা তার সহযোগী নয়। তার ভাষ্যমতে, নগরীতে যেকোনো ঘটনা ঘটলেই পুলিশ তাদের নাম জড়িয়ে দেয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা

২০২৬ সালের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত…

1 minute ago

অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

চলতি বছরের অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য…

7 minutes ago

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)…

10 minutes ago

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিমানবন্দরে প্রবাসীদের প্রতি অবহেলা বা হয়রানি…

14 minutes ago

রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ…

19 minutes ago

বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য নগদ ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার…

26 minutes ago

This website uses cookies.