জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।
সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম পরিবর্তনের লক্ষ্যে বিশ্বের আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সিস্টেমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তর এই সময় সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্পসমূহ, কারিগরি সক্ষমতা এবং সামগ্রিক বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।
উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়েও সভায় পর্যালোচনা করা হয়। উপস্থিত অতিথিরা এসব বিষয়ে তাদের মতামত প্রদান করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…
দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…
কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…
বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
This website uses cookies.