Header Premium (728×90)

বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ফ্যাসিবাদ বলে সমালোচনা করেন, তাদের আসলে জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক রূপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা নিজেরা গণতান্ত্রিক দল কি-না, তা তাদের দলীয় নেতারাই ভালো বিবেচনা করতে পারবেন।

সোমবার রংপুরের টার্মিনাল এলাকায় অবস্থিত বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি স্পষ্ট গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ম্যান্ডেট নিয়ে তারা সংসদে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছে। শুধু এবারই নয়, অতীতেও পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে বিএনপি। জামায়াতের আমীরকে নিজের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, উনারা আসলেই গণতান্ত্রিক কি-না, তা উনাদেরই ভেবে দেখা উচিত।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, দেশের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সমবায় মন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর মাত্র চার মাস পার হয়েছে। এই অল্প সময়ের মধ্যেই কৃষি খাতের উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মফকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কৃষিখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষিকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

কক্সবাজারে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনের অবৈধ পানবরজ উচ্ছেদ করে ফেরার পথে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।…

2 minutes ago

হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানোর সিদ্ধান্ত

সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া…

6 minutes ago

অ্যান্ড্রয়েড নিরাপত্তা: ২০২৫ সালে ২ কোটি ৭০ লাখ ক্ষতিকর অ্যাপ শনাক্ত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল প্লে প্রটেক্ট ২০২৫ সালে ২ কোটি ৭০ লাখের বেশি নতুন ক্ষতিকর…

24 minutes ago

পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক স্বচ্ছতার দাবি

রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলা পরিষদে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ…

35 minutes ago

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা থেকে বিরত থাকবে ইরান

যুক্তরাষ্ট্রের বিমান হামলা বন্ধ থাকলে ইরানও পাল্টা সামরিক অভিযান থেকে বিরত থাকবে বলে জানিয়েছে তেহরান।

37 minutes ago

মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ, চলছে কড়া নজরদারি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে নজরদারি…

54 minutes ago

This website uses cookies.