Header Premium (728×90)

Categories: জাতীয়

বঙ্গভবন ছেড়ে গুলশানের যে বাসায় উঠছেন সাহাবুদ্দিন

পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসায় উঠতে পারেন মো. সাহাবুদ্দিন। তার গুলশানের ওই বাসায় ইতোমধ্যে নতুন টেলিফোন লাইন বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুজন কর্মচারী সেখানে নতুন সংযোগ দিতে আসেন।

গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামের ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় চারপাশ বেশ শান্ত। তবে বাড়ির ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম জানান, পদত্যাগের পর এই ভবনের পঞ্চম তলায় রাষ্ট্রপতির ওঠার কথা রয়েছে। তিনি বলেন, তিন-চারদিন আগে স্যার এই বাসায় এসেছিলেন। তখন তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক মানুষ এসেছিলেন। বেলা ১১টা ৪৫ মিনিটে এসে তিনি রাত পৌনে ৯টার দিকে চলে যান। ইতোমধ্যে বাসার প্রয়োজনীয় বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে এবং সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কয়েকজন সদস্য অবস্থান করছেন।

ছুটির দিনেও নতুন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক জানান, অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তারা সরকারিভাবে এখানে নতুন টেলিফোন লাইন স্থাপন করতে এসেছেন। আজ বন্ধের দিন হওয়া সত্ত্বেও তাদের বলা হয়েছে যে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে এই বাসাতেই উঠবেন। এর আগে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর পূর্বের লাইনটি কেটে দেওয়া হয়েছিল, তাই এখন আবার নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদ ঘিরে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

আসিয়ানকে শক্তিশালী করতে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ

ফিলিপাইনের ম্যানিলায় টিএসি-এর ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক নিরাপত্তা ও সংকট মোকাবিলায়…

12 minutes ago

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় অবস্থানে মোদী সরকার

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন…

26 minutes ago

গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন: মো. সাহাবুদ্দিনের প্রস্তুতির খবর

রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের…

41 minutes ago

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পূর্বাভাস

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের…

48 minutes ago

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র টহলরত পুলিশ সদস্যের ছেলে

কিশোরগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের টহল দল। সেখানে…

54 minutes ago

শারীরিক অসুস্থতায় পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে…

54 minutes ago

This website uses cookies.