Header Premium (728×90)

Categories: জাতীয়

শারীরিক অসুস্থতায় পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবশেষে তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার বিকেলে বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র পৌঁছে দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণকে দায়িত্ব ছাড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

স্পিকারকে উদ্দেশ্য করে লেখা এই পদত্যাগপত্রের বিষয় ছিল ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’। চিঠিতে স্পিকারকে ‘শ্রদ্ধাজনেষু’ সম্বোধন করে সালাম জানিয়েছেন তিনি এবং নিজের স্বাক্ষরের জন্য সবুজ কালি ব্যবহার করেছেন। চিঠিতে সাহাবুদ্দিন উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর থেকে তিনি সংবিধানের প্রতি আনুগত্য রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দাবি করেন, তার ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় দেখা দেয়নি।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতি লিখেছেন যে, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। এছাড়া সম্প্রতি তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক একটি রোগ ধরা পড়েছে, যার ফলে তিনি মাঝে মাঝে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন।

চিঠিতে তিনি আরও জানান, এসব শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন তার মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় এক বছর নয় মাস আগেই পদত্যাগ করলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মালিতে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) বিরুদ্ধে সামরিক অভিযান…

37 seconds ago

ফ্যাসিবাদের শেষ ছায়া দূর হলো: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জামায়াত আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ফ্যাসিবাদের শেষ ছায়া দূর হওয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির…

3 minutes ago

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি খেলাফত মজলিসের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে খেলাফত…

19 minutes ago

আসিয়ানকে শক্তিশালী করতে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ

ফিলিপাইনের ম্যানিলায় টিএসি-এর ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক নিরাপত্তা ও সংকট মোকাবিলায়…

34 minutes ago

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় অবস্থানে মোদী সরকার

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন…

49 minutes ago

গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন: মো. সাহাবুদ্দিনের প্রস্তুতির খবর

রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের…

1 hour ago

This website uses cookies.