আঞ্চলিক ও আন্তঃদেশীয় বিভিন্ন হুমকি মোকাবিলায় আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন-টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। তিনি আরও বলেন, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা কাঠামো তৈরির মাধ্যমে সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের উপায় নিয়েও আলোচনা করেন।
পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসি চুক্তিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ২০০৭ সালে এই চুক্তিতে যোগ দেয় এবং আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে আবদ্ধ হওয়া প্রথম দিকের দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম।
ম্যানিলা সফরের সময় টিএসির ৫০তম বার্ষিকী অনুষ্ঠানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার ইকোনমির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ম্যানিলা অবস্থান করছেন।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদককারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে হাতীবান্ধা থানার…
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যানিলায় এক দ্বিপক্ষীয় বৈঠকের…
রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণের ফলে শূন্য হওয়া স্পিকারের পদে সাময়িকভাবে দায়িত্ব পালন…
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) বিরুদ্ধে সামরিক অভিযান…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ফ্যাসিবাদের শেষ ছায়া দূর হওয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির…
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে খেলাফত…
This website uses cookies.