Header Premium (728×90)

Categories: সারাদেশ

মাদককারবারিকে মুক্তি দিয়ে ১০ লাখ টাকা ঘুষ, ক্লোজড ৪ পুলিশ

লালমনিরহাটের হাতীবান্ধা থানায় কর্মরত চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের একটি বড় চালান ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

ক্লোজ হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকায় ওই পুলিশ কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে জব্দকৃত আলামত থানায় না নিয়ে তারা কৌশলে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান। সেখানে বৈঠকের মাধ্যমে দরকষাকষির পর ১০ লাখ টাকার বিনিময়ে মাদকসহ চালানটি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানাজানি হয়।

অভিযোগ রয়েছে, এই ঘটনার পরের দিন ১৮ জুলাই অভিযানিক দলটি উপজেলার ভবানিপুর গ্রামে আরেকটি অভিযানে গেলে স্থানীয় গ্রামবাসীর তোপের মুখে পড়েন। এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ অভিযুক্তদের লালমনিরহাট পুলিশ লাইনসে ক্লোজ করেছে। ওসি আশরাফুজ্জামান সরকার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

1 minute ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

39 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

1 hour ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

2 hours ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

2 hours ago

This website uses cookies.