জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সাময়িকভাবে সংসদে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সাংবিধানিক পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি বলেন, 'আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্যও শপথ নিয়েছি।' একই সঙ্গে তিনি জানান, ডেপুটি স্পিকার শপথ নেওয়ার সময়ও শপথের অংশ হিসেবে উল্লেখ থাকে যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।
সদ্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল, যা দুপুরে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তিনি তার সুস্থতা ও মঙ্গল কামনা করেন। হাফিজ উদ্দিন আরও বলেন, যদিও তিনি মাফিয়া সরকারের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) সময়ে নির্বাচিত হয়েছিলেন, তবুও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি তিনি সব সময় শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি হিসেবে এবং ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালনের বিষয়টি জানানো হয়।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও…
মার্কিন বাহিনী অবস্থান করছে এমন ভবনগুলো থেকে বেসামরিক নাগরিকদের অন্তত ৫০০ মিটার দূরে থাকার জরুরি…
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে খাগড়াছড়িগামী বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত জসিমকে আটক করে ফটিকছড়ি…
ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্পেনে প্রথমবারের মতো জরুরি অবস্থা…
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদককারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে হাতীবান্ধা থানার…
This website uses cookies.