Header Premium (728×90)

Categories: জাতীয়

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল সেরা প্রার্থী : ড. আসিফ নজরুল

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে আলোচনার মধ্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, “বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি।” তিনি মির্জা ফখরুলের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি মহাসচিব হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।

সাবেক আইন উপদেষ্টা আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন মডারেট, সদাচারী এবং সুবক্তা হিসেবে পরিচিত। তার ভাষ্যমতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি তারেক রহমানের সঙ্গেও মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে।

ড. আসিফ নজরুল স্বীকার করেন যে, বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো উপযুক্ত আরও অনেকে রয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন বলে তিনি মনে করেন। তার মতে, যদি কোনো রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করা হয়, তবে মির্জা ফখরুল সম্ভবত সেরা প্রার্থী হবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

17 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

54 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

2 hours ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

2 hours ago

This website uses cookies.