Header Premium (728×90)

Categories: জাতীয়

গোপালগঞ্জে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটে আইনজীবী আহত, আমলি ক্ষমতা প্রত্যাহার

গোপালগঞ্জের একটি আদালতে এজলাস চলাকালে বিচারকের ছুড়ে মারা কাচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। গত বুধবার দুপুরে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ এই ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার আমলি ক্ষমতা (কগনিজেন্স পাওয়ার) প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার সময় এজলাসে মামলা পরিচালনাকালে পেছনের সারিতে কয়েকজন আইনজীবীর কথাবার্তা বলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক সুজন মিয়া। প্রথমে তিনি টেবিলে চাপড়ে তাঁদের নীরব থাকার ইঙ্গিত দেন। তবে পরিস্থিতি শান্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের টেবিল থেকে একটি কাচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেই পেপারওয়েটটি গিয়ে সরাসরি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথার ডান পাশে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হন। উপস্থিত আইনজীবীরা দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাঁকে সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সাবিহা সুলতানা জানান, ঘটনার সময় তিনি এজলাসে চুপচাপ বসে নিজের সেরেস্তার নথিপত্র দেখছিলেন। হঠাৎ একটি বস্তু এসে তাঁর মাথায় আঘাত করলে রক্ত পড়তে শুরু করে। পরে তিনি দেখতে পান মেঝেতে একটি পেপারওয়েট পড়ে আছে। বুধবার রাতে তিনি জানান, তাঁর কপালে কোনো সেলাই লাগেনি, তবে মাথায় এখনো প্রচণ্ড ব্যথা রয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিকভাবে তীব্র প্রতিবাদ ও অভিযোগ জানান। পরবর্তীতে বিচারক সুজন মিয়ার আমলি ক্ষমতা প্রত্যাহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গোপালগঞ্জ জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যেহেতু কোনো বিচারককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার নেই, তাই তাঁরা সাময়িকভাবে ওই আদালতের কার্যক্রম অন্য বিচারকের মাধ্যমে পরিচালনার দাবি জানান। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের এই দাবি মেনে নিয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৃহস্পতিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা জজের সঙ্গে আইনজীবীদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র ও গণতন্ত্র মজবুত হবে: মির্জা ফখরুল

তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করা সম্ভব…

1 hour ago

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ইরান কেন্দ্রিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের ঘোষিত নৌ-অবরোধের কড়া নিন্দা জানিয়েছে…

1 hour ago

২০২৭ সালের জুনে শুরু হতে পারে নিকোলাস মাদুরোর বিচার

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচার মামলার বিচারকাজ…

2 hours ago

ঝিনাইদহে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা…

2 hours ago

ময়মনসিংহে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

ময়মনসিংহে উৎকট দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সাত দিন ধরে নিখোঁজ সোহেল মিয়ার বিচ্ছিন্ন মাথা ও…

2 hours ago

খুলনার বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘরে মিলল যুবকের গলাকাটা মরদেহ

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ধারী এক যুবকের গলাকাটা…

2 hours ago

This website uses cookies.