Header Premium (728×90)

Categories: সারাদেশ

ঝিনাইদহে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রাণিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি আকস্মিকভাবে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি কেবল পরিদর্শনই করেননি, বরং সরাসরি অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান করেন।

প্রায় ২০ মিনিটের ওই ক্লাসে ইউএনও রেজওয়ানা নাহিদ সহজ ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে বাংলা পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। ক্লাস শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই হলো সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তাকে শিক্ষক হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন সৌরভ বলে, স্যার ও ম্যাডামদের বাইরে ইউএনও ম্যাডাম আমাদের ক্লাস নেবেন, এটা ভাবতেই পারিনি। তিনি খুব সহজভাবে আমাদের পড়া বুঝিয়ে দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা শ্রেণিকক্ষে এসে পাঠদান করায় শিক্ষার্থীরা দারুণ উৎসাহিত হয়েছে। এর ফলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আমরা আশা করছি।

স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকেরাও ইউএনওর এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রশাসনের এমন সরাসরি সম্পৃক্ততা শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়নে সহায়ক হবে।

এ বিষয়ে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা পায়, সেটিই আমাদের লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের নিয়মিত পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র ও গণতন্ত্র মজবুত হবে: মির্জা ফখরুল

তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করা সম্ভব…

1 hour ago

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ইরান কেন্দ্রিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের ঘোষিত নৌ-অবরোধের কড়া নিন্দা জানিয়েছে…

1 hour ago

২০২৭ সালের জুনে শুরু হতে পারে নিকোলাস মাদুরোর বিচার

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচার মামলার বিচারকাজ…

1 hour ago

ময়মনসিংহে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

ময়মনসিংহে উৎকট দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সাত দিন ধরে নিখোঁজ সোহেল মিয়ার বিচ্ছিন্ন মাথা ও…

1 hour ago

খুলনার বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘরে মিলল যুবকের গলাকাটা মরদেহ

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ধারী এক যুবকের গলাকাটা…

2 hours ago

জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় জমি দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা…

2 hours ago

This website uses cookies.