খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ধারী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ তার হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে টিনের বেড়াঘেরা একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ পান। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের অর্ধহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
This website uses cookies.