দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র্যাব-৬-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আরিফ হোসেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে আরিফ হোসেনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে ওসি মিজানুর রহমান হাওলাদার তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এই নির্দেশের পর বাবুগঞ্জ থানার এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন। পুলিশের অনুসন্ধানে জানা যায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০: ৫৭আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১: ১১
জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় আক্ষেপ প্রকাশ করেছেন মির্জা ফখরুল…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের দ্বিতীয় এবং দেশজুড়ে ৯৭৫তম আউটলেট চালু করেছে শীর্ষস্থানীয় রিটেইল চেইন…
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আজান আহমেদ শাওনের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ…
বাংলাদেশে প্রথম সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক…
টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত…
নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় সাম্প্রতিক সময়ে ভিক্ষুকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে…
This website uses cookies.